মেসার্স সোনালী ট্রেডিং বিপণনের কোন কার্যটি সম্পন্ন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: মেসার্স সোনালী ট্রেডিং বিপণনের প্রমিতকরণ ও মোড়কীকরণ কার্যসম্পাদন করেন। ক্রেতা বা ভোক্তার পছন্দ অপছন্দ অনুযায়ী পণ্যমানের যে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয় তাকে প্রমিতকরণ বলে। আবার পণ্যের আবরণের জন্য মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে মোড়কীকরণ বলে। উদ্দীপকে চট্টগ্রাম সদরে অবস্থিত মেসার্স সোনালী ট্রেডিং দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের আম সংগ্রহ করে। তারা পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণের মাধ্যমে ভোক্তাদের রুচি, চাহিদা ও পছন্দ বিবেচনা করে আমগুলো প্যাকেটজাত করে তার বিক্রয় করেন। এখানে তারা প্রথমে ভোক্তার চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণ করে যা বিপণনের প্রমিতকরণ কাজ হিসেবে বিবেচিত। আবার তারা উক্ত সীমারেখা নির্ধারণের পর তা প্যাকেট করে। অর্থাৎ পণ্যের আবরণ ডিজাইনের পর তা তৈরি করে এবং পণ্যের গায়ে লাগিয়ে দেয়। অর্থাৎ মোড়ক সৃষ্টির মাধ্যমে বিপণনের মোড়কীকরণ কার্য সম্পাদন করেন। তাই বলা যায়, মেসার্স সোনালী ট্রেডিং বিপণনের প্রমিতকরণ ও মোড়কীকরণ কাজটি সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মেসার্স সোনালী ট্রেডিং বিপণনের কোন কার্যটি সম্পন্ন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর