মেসার্স সোনালী ট্রেডিং এর ব্যবসায়িক সফলতার পেছনে বিপণনের যে কাজটি ভূমিকা রেখেছে তার গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: মেসার্স সোনালী ট্রেডিং এর ব্যবসায়িক সফলতার পেছনে বিপণনের গুদামজাতকরণ এর ভূমিকা রয়েছে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামকাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময় গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময় উৎপাদিত পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে চট্টগ্রাম সদরে অবস্থিত মেসার্স সোনালী ট্রেডিং দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের আম সংগ্রহ করে। তারা পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণের মাধ্যমে ভোক্তাদের রুচি, চাহিদা ও পছন্দ বিবেচনা করে আমগুলো প্যাকেটজাত করে তার বিক্রয় করেন। আমের মৌসুম চলে গেলে তা যেন সারা বছর ক্রেতারা ভোগ করতে পারে সেই বিষয়টি চিন্তা করে পণ্যগুলো সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে এক দিকে যেমন ক্রেতা সন্তুষ্ট হচ্ছে অন্যদিকে ব্যবসায়িক সুনাম ও মুনাফা অর্জন করতে প্রতিষ্ঠানটি সক্ষম হচ্ছে। তারা মৌসুমী আম প্রয়োগ করে তা সংরক্ষণের ব্যবস্থা করে তার ঘাটতি মৌসুমে আমের চাহিদা পূরণ করে। উক্ত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত আমগুলো সঠিক অবস্থায় সংরক্ষিত থাকে। তার এই সংরক্ষণের কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের নির্দেশ করে। একই ধরনের পণ্য সকল সময় উৎপাদন করা যায় না। কিন্তু পণের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাতকরণের মাধ্যমে সম্ভব। এতে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়। তাই উদ্দীপকে মেসার্স সোনালী ট্রেডিং গুদামজাতকরণের মাধ্যমে তাদের পণ্য এক মৌসুম থেকে অন্য মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে। যা এক দিকে ঘাটতি মৌসুমে ক্রেতার চাহিদা প্রদান করে আবার অন্যদিকে ব্যবসায়িক সুনাম ও মুনাফা অর্জন করতে প্রতিষ্ঠানটি সক্ষম হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবসায়ী সফলতার পেছনে বিপণনের গুদামজাতকরণ কাজের ভূমিকা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মেসার্স সোনালী ট্রেডিং এর ব্যবসায়িক সফলতার পেছনে বিপণনের যে কাজটি …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর