সুবিধা বাজারের ক্রেতা কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: সুবিধা বাজারের ক্রেতা ভোক্তা বাজারের সদস্য। যে সকল ক্রেতা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে সে সকল ক্রেতাকে নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাচার বলে। ভোক্তা বাজারের ক্রেতাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। নিজের বা পরিবারের সদস্যদের ভোগের জন্য তারা পণ্য বা সেবা ক্রয় করে। উদ্দীপকের সুবিধা বাজার সিলেটের একটি পরিচিত বাজার। এ বাজার হতে ক্রেতারা তাদের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য ক্রয় করতে পারে। শত শত ব্যবহারকারী এ বাজার হতে পণ্য ক্রয় করলেও কোন উৎপাদক এখান থেকে পণ্য ক্রয় করে না। ক্রেতারা তার ব্যক্তিগত বা বাসায় ব্যবহারের জন্য পণ্য ক্রয় করছেন। যা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করবেন। আবার কোন উৎপাদন উৎপাদনের জন্য এ বাজার থেকে কিছু ক্রয় করতে পারেন না।অর্থাৎ ক্রেতারা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে এ বাজার থেকে পন্য ক্রয় করেন। তাই এ ক্রেতারা ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সুবিধা বাজারের ক্রেতা কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর