কালীঘাট যে বাজারের সদস্য, অর্থনৈতিক উন্নয়নে সেই বাজারের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: কালীঘাট বাজারের ক্রেতারা পুনঃ বিক্রেতা বাজারের ক্রেতা। দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত বাজারের ভূমিকা সুবিধা বাজারের তুলনায় অত্যধিক। যে সকল ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে পুনঃ বিক্রেতা বাজার বলে। এই বাজারের ক্রেতারা ভোগের উদ্দেশ্যে বা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করেনা। বরং তারা এক পক্ষ থেকে পন্য ক্রয় করে তা আরেক পক্ষের নিকট বিক্রয় করে। উদ্দীপকে সুবিধা বাজার সিলেটের একটি পরিচিত বাজার। এ বাজার হতে ক্রেতারা তাদের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য ক্রয় করতে পারে। শত শত ব্যবহারকারী এ বাজার হতে পণ্য ক্রয় করলেও কোন উৎপাদক এখান থেকে পণ্য ক্রয় করে না। অন্যদিকে সিলেটের বন্দর বাজারে কালীঘাট এলাকার সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারী মূল্যে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে নিজেদের এলাকায় নিয়ে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তাদের নিকট বিক্রয় করে। অর্থাৎ তারা এক পক্ষ থেকে পণ্য ক্রয় করে আরেক পক্ষে নিকট বিক্রয় করে। তাই তারা পুন বিক্রেতা বাজারের সদস্য। এ সকল ক্রেতা একদিক থেকে পণ্য ক্রয় করে আবার আরেক দিকে কোন বিক্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে। বিপণন তার সকল কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে। ভোক্তা বাজার পণ্যের চূড়ান্ত ক্রেতা। তারা পণ্য ক্রয় করে তাদের ভোগের চাহিদা পূরণ করে এবং তাদের ব্যায়িত অর্থ বিক্রয়কারী ও দেশের অর্থনীতিতে অবদান রাখে। কিন্তু পুনঃ বিক্রেতা পণ্য ক্রয় করে তা ভোগ করে না বরং পণ্যের উপযোগ বৃদ্ধি করে তা পুনরায় বিক্রয় করে। যার ফলে তারা দুইভাবে অর্থনৈতিক কাজের সাথে জড়িত থাকে। এভাবে লেনদেনের পৌনঃপুনিকতার মাধ্যমেই কালীঘাট বাজারের সদস্যরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাপক ভূমিকা রাখছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কালীঘাট যে বাজারের সদস্য, অর্থনৈতিক উন্নয়নে সেই বাজারের ভূমিকা মূল…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর