উদ্দীপকে সজীব উপযোগ নিঃশেষ করলেও তার বাবা নতুন উপযোগ সৃষ্টি করেন- উক্তিটি সঠিক।
দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়।
উদ্দীপকের উৎপাদন ও বিপণন ক্লাসে শিক্ষক বিপণনের ধারণা সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। তিনি সেখানে পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে ভোক্তার মনোভাব তুলে ধরেন। তিনি ক্লাসে বুঝিয়ে দেন যে, ক্রেতারা পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় তার বিনিময়ে সে কিছু মূল্য প্রদান করে। বিষয়টি ছাত্র সজিব বেশ গুরুত্ব দিয়ে অনুভব করে। এদিকে, সজিবের বাবা একজন উৎপাদনকারী। তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাধের বিস্কুট উৎপাদন ও বাজারজাতকরণ করেন। সজীব নিজেও তার বাবার প্রতিষ্ঠান থেকে নিজের এবং পরিবারের জন্য বিস্কুট ক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে সজীবের বাবা একজন উৎপাদক। তিনি উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যবহার ব্যবহার করে তার রূপ পরিবর্তনের মাধ্যমে চূড়ান্ত পণ্য তৈরি করে। যা পন্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। আবার সজীব তার বাবার প্রতিষ্ঠান থেকে নিজের ও পরিবারের জন্য বিস্কুট ক্রয় করে। উক্ত বিস্কুট ক্রয় করে সে ও তার পরিবার ভোগ করে। তাদের ভোগের মাধ্যমে উক্ত পণ্যের উপযোগ নিঃশেষ হয়। তাই বলা যায়, সজীব উপযোগ নিঃশেষ করলেও তার বাবা নতুন উপযোগ তৈরি করে।
মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। সে শুধু তার মধ্যে উপযোগ তৈরি করে। প্রকৃতি প্রদত্ত সম্পর্কে রূপগত পরিবর্তন করে তার মধ্যে উপযোগ বৃদ্ধি করে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। যার মাধ্যমে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি করে ব্যাপক মুনাফা অর্জন করা সম্ভব হয়। একইভাবে উদ্দীপকের সজীবের বাবা পণ্যের রূপ পরিবর্তন করে বিস্কুট তৈরি করেন এবং তার পরিবার উক্ত বিস্কুট ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ করেন।