"মেট্রো টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স"- কর্তৃক বিক্রীত পণ্যটি শপিং পণ্য।
ক্রেতারা যেসব পণ্য নিয়মিত ক্রয় করে না, বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল্য, মান, উপযোগিতা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে থাকে তাকে শপিং পণ্য বলে। যেমন- আসবাবপত্র, গাড়ি, ফ্রিজ, পোশাক ইত্যাদি।
উদ্দীপকে দেখা যায়,"মেট্রো টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স" গ্রীষ্মকালে কাপড়ের মূল্য ও মেকিং চার্জ পুনঃনির্ধারণ করে থাকেন। ভোগ্যপণ্যর অনেকগুলো শ্রেণীবিভাগ এর মধ্যে মেট্রো টেলার্স এন্ড ফেব্রিক্স কর্তৃক বিক্রীত পণ্যটি হলো শপিং পণ্য। কারণ যেসব পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুনাগুন, সাইজ,ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য তুলনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। অলংকার, পোশাক পরিচ্ছেদ, জুতো, ঘড়ি, টেলিভিশন প্রভৃতি শপিং পনের উদাহরণ। এ ধরনের পণ্য নিয়মিত ও ঘন ঘন ক্রয় করা হয় না। এসব পন্য ভোক্তার মর্যাদার প্রতীক।