জনাব শাহীন কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর
উত্তর: জনাব শাহিন ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত জরুরি পণ্য বিক্রয় করেন। যে সকল পণ্য ক্রেতারা আকর্ষিক পরিস্থিতি মোকাবেলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন পূরণ অধিক গুরুত্ব পায়। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ঔষধ, গাড়ির টায়ার নষ্ট হলে গাড়ির টায়ার ক্রয় করা ইত্যাদি। উদ্দীপকে জনাব শাহিন একজন পল্লী চিকিৎসক। তিনি রোগী দেখেন এবং নিজ এলাকার একটি ওষুধের দোকান চালান। দিনে রাতে মানুষ ঔষুধের জন্য তার দোকানে আসে। পূর্বে তিনি শহরের বড় দোকান থেকে ঔষধ কিনে আনতেন। বর্তমানে কোম্পানির লোকজন তার ফার্মেসিতে ঔষধ দিয়ে যায়। উক্ত ঔষধ জরুরী পণ্য হিসেবে অন্তর্গত। তাই বলা যায়, জনাব শাহিন ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত জরুরি পণ্য বিক্রয় করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব শাহীন কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর