উদ্দীপকে উল্লিখিত বাট্টার ধরন বিক্রয় বৃদ্ধিতে কি কি ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নগদ বাট্টা বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নির্ধারিত সময়ের পূর্বে মূল্য পরিশোধকারী ক্রেতাদের জন্য মূল্য হ্রাস করা হলে তাকে নগদ বাট্টা বলে। যেমন: ৫/১০,নিট/৩০।এক্ষেত্রে নির্ধারিত ৩০ দিনের মধ্যে সমুদয় অর্থ পরিশোধের কথা থাকলেও ক্রেতা ১০ দিনের মধ্যে পরিশোধ করলে তাকে শতকরা ৫ ভাগ বাট্টা দেওয়া হবে। উদ্দীপকে জনাব শাহিন একজন পল্লী চিকিৎসক। তিনি রোগী দেখেন এবং নিজ এলাকার একটি ওষুধের দোকান চালান। দিনে রাতে মানুষ ঔষুধের জন্য তার দোকানে আসে। পূর্বে তিনি শহরের বড় দোকান থেকে ঔষধ কিনে আনতেন। বর্তমানে কোম্পানির লোকজন তার ফার্মেসিতে ঔষধ দিয়ে যায়। তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে নগদে পণ্য ক্রয় করেন এবং প্রতিটি কোম্পানি তাকে নির্দিষ্ট হারে মূল্য ছাড় দিয়ে থাকে। এমনকি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পণ্যের মূল্য পরিশোধে ছাড়ের তারতম ঘটে থাকে। উদ্দীপকে যে ছাড়ের কথা বলা হয়েছে তা হলো নগদ বাট্টা। নির্ধারিত সময়ের পূর্বে মূল্য আদায়ের জন্য পণ্যের বিক্রেতা ক্রেতাকে এ ধরনের ছাড় দিয়ে থাকে। এ ছাড়ের কারণে বিক্রেতা খুব দ্রুত বাকিতে বিক্রিত পণ্যের মূল্য আদায় করতে পারে। সাধারণত দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য এ ধরনের ছাড় ব্যবহার করা হয়ে থাকে।এতে পণ্যের বিক্রয় বহুগুনে বেড়ে যায়। তাই আমি মনে করি, নগদ বাট্টা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাট্টার ধরন বিক্রয় বৃদ্ধিতে কি কি ধরনের ভূমিকা র…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর