বিপণন মিশনের চারটি উপাদান যে বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয় তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বিপণন মিশ্রণের চারটি উপাদান ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণ যোগ্য উপাদানের সংমিশ্রণ এবং যারা পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে। উদ্দীপকে বিপণন মিশ্রণের চিত্র প্রদর্শিত হয়েছে। উত্তর চিত্রে চারটি উপাদান যেমন: পণ্য, মূল্য, বন্টন ও প্রসার এর সংমিশ্রণ ভোক্তাকে কেন্দ্র করে সম্পাদিত হয়। তাই বলা যায়, ভোক্তাকে কেন্দ্র করেই বিপণন মিশ্রণ আবর্তিত হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ- অপছন্দ প্রভৃতি বিবেচনা করে পণ্যের মান, নকশা, বৈশিষ্ট্য, মোড়ক উন্নয়ন করা হয়। তাছাড়া ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসার মূলক কৌশল অবলম্বন করে থাকে। মূল্য নির্ধারণ, মূল্য ছাড়, পরিশোধের সময় ইত্যাদি মূল্য সংক্রান্ত কার্যাবলী ও ভোক্তাদেরকে বিবেচনা করা হয়। আবার ভোক্তার উপর ভিত্তি করে বন্টন ব্যবস্থা দীর্ঘায়িত হবে নাকি স্বল্প হবে তা নির্ধারণ করা হয়। সুতরাং, ভোক্তাদের উদ্দেশ্যে বিপণনের সব কাজ পরিচালিত হয়। যার ফলে ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায় বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার মূলক সকল সিদ্ধান্ত ভোক্তা কে সন্তুষ্টি করার জন্য ও ভোক্তাদের বিবেচনা করেই করা হয়। যার ফলে বিপণন মিশনের চারটি উপাদান ভোক্তা কে কেন্দ্র করে আবর্তিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন মিশনের চারটি উপাদান যে বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয় তার গু…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর