বিক্রয় বৃদ্ধির পণ্যমূল্য নির্ধারণের যে সকল বিষয় বিবেচনা করা হয়েছে তা কতটুকু যৌক্তিক তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজারে টিকে থাকা এবং প্রতিযোগিতা মোকাবিলার বিষয়টি বিবেচনা করে প্রতিযোগিতার ভিত্তিক মূল্য নির্ধারণ কৌশল গ্রহণ করা উচিত, যা যৌক্তিক। কোম্পানি পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে থাকে, যা প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ হিসেবে বিবেচিত। ভোক্তা অনেক ক্ষেত্রে কোম্পানির পণ্য মূল্য কে প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে তুলনা করে। উদ্দীপকের জনাব তারেক মৌলভীবাজারে B.M ফ্যাশন নামক একটি তৈরি পোশাকের শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণীর ক্রেতাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক বিক্রি করা হয়। বাজারে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি তাদের পণ্যমূল্য নির্ধারণ করে এবং বাজারে পণ্যের বিক্রয় বৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখে। বর্তমানে ক্রেতাদের আনুগত্য ধরে রাখা এবং সম্ভাব্য ক্রেতা সৃষ্টির লক্ষ্যে B.M ফ্যাশন হাউস মূল্য সংক্রান্ত উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে পণ্যমূল্য নির্ধারণের চিন্তা করে, যা তাদের প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণত প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজারে বিদ্যমান প্রতিযোগিতার মূল্য কে বিবেচনায় রাখা হয়। এতে বাজারে টিকে থাকা ও প্রতিযোগিতা মোকাবেলা করার সহজ হয়। যদিও উদ্দীপকের প্রতিষ্ঠানটি অভিজাত শ্রেণীর জন্য ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করত। কিন্তু এক পর্যায়ে এসে তারা বাজারের অন্যান্য প্রতিযোগিতার বিষয় মাথায় রেখে প্রতিযোগিতায় ভিত্তিক মূল্য নির্ধারণের কৌশল গ্রহণের চিন্তা করে, যা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক হবে এবং বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে। তাই বলা যায়এক্স উদ্দীপকে জনাব তারেক কর্তৃক বাজারের টিকে থাকা ও প্রতিযোগিতা মোকাবিলার বিষয়টি বিবেচনায় নিয়ে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত প্রতিযোগিতায় ভিত্তিক মূল্য নির্ধারণ কৌশলটি সঠিক ও যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির পণ্যমূল্য নির্ধারণের যে সকল বিষয় বিবেচনা করা হয়েছ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর