জনাব তারেক B.M ফ্যাশন এ কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তারেক B.M ফ্যাশনের ভোগ্য পণ্যের অন্তর্গত শপিং পণ্য বিক্রয় করেন। ক্রেতারা যেসব পণ্য নিয়মিত ক্রয় করে না, বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল্য, মান, উপযোগিতা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে, তাকে শপিং পণ্য বলে। যেমন- আসবাবপত্র, গাড়ি,ফ্রিজ, টেলিভিশন ও পোশাক ইত্যাদি। উদ্দীপকে জনাব তারেক মৌলভীবাজারে B.M ফ্যাশন নামক একটি তৈরি পোশাকের শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণীর ক্রেতাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক বিক্রি করা হয়। এসব পণের ক্ষেত্রে জনাব তারেক পণ্যের ডিজাইন, মান, পছন্দ ও ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। কেননা উক্ত পোশাকের শোরুমটি ক্রেতাদের নিকট একটি শপিং পণ্য হওয়ায় তারা ক্রয়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পোশাকে ডিজাইন, মান ও সন্তুষ্টির বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। সুতরাং, জনাব তারেক ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্য বিক্রয় করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব তারেক B.M ফ্যাশন এ কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর