সীমা লাইব্রেরী কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সীমা লাইব্রেরী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি ব্যবহার করেছে। ক্রেতাদের মনে পন্যের সম্পর্কে অনুকূল মনোভাব সৃষ্টির জন্য তাদেরকে বিভিন্ন প্রকার উপহার প্রদান করা হয়। এটি এমন একটি বিক্রয় প্রসার কৌশল যার মাধ্যমে স্বল্প ব্যয় ও কম সময়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। এ ধরনের উপহারের গায়ে উৎপাদক প্রতিষ্ঠানের নাম ঠিকানা মুদ্রিত থাকে। যেমন: ক্যালেন্ডার, কলম ও চাবির রিং ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, সীমা লাইব্রেরী একটি শিক্ষা উপকরণ বিক্রির প্রতিষ্ঠান। এ দোকানে বই, খাতা, কলম, ডাইরি সহ বিভিন্ন উপকরণ খুচরা ও পাইকারি বিক্রি হয়। বছরের শুরুতে প্রতিষ্ঠানটি প্রচার ও প্রসার মূলক কার্যক্রম গ্রহণ করে। অত্র এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের নাম সংবলিত কলম, খাতা, ডাইরি ও ক্যালেন্ডার উপহার দেন। উক্ত প্রচার ও প্রসার কার্যক্রমটি বিক্রয় প্রসারের উপহার কৌশল এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সীমা লাইব্রেরী বিক্রয় প্রসারের উপহার কৌশল টি ব্যবহার করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সীমা লাইব্রেরী কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর