উদ্দীপকে বিক্রি বৃদ্ধির জন্য বিপণনের যে কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য বিপণনের বিজ্ঞাপন কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলেন। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে লিমন ফুড লিমিটেড তাদের খাদ্য সামগ্রী বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মাধ্যমে যেমন- রেডিও, টেলিভিশন ও ফেসবুক ইত্যাদিতে প্রচুর টাকা ব্যয় করে তাদের পণ্য উপস্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, তাদের কাজটি একটি অর্থ প্রদত্ত কাজ জানোয়ার ব্যক্তিক উপায় ব্যবহারের মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে। অর্থাৎ তাদের কাজটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন এবং তারা বিজ্ঞাপনের মাধ্যম রেডিও, টেলিভিশন এবং ফেইসবুক ব্যবহার করে তাদের পণ্যের তথ্য ক্রেতাদের মাঝে উপস্থাপন করছে, যা বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বিবেচিত। এ সকল মাধ্যমে অর্থের বিনিময়ে পণ্যের নৈব্যক্তিক উপস্থাপন করা হয় বলে তাদের কার্যক্রমটি হচ্ছে বিজ্ঞাপন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিক্রি বৃদ্ধির জন্য বিপণনের যে কার্যক্রমটি গ্রহণ করা হয়েছ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর