"উপযুক্ত খাদ্য সামগ্রী প্রস্তুত করতে না পারাই লিমন ফুড লিমিটেডের ব্যর্থতার মূল কারণ"- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: "উপযুক্ত খাদ্য সামগ্রী প্রস্তুত করতে না পারাই লিমন ফুড লিমিটেডের ব্যর্থতার মূল কারণ"- উক্তিটির সাথে আমি একমত। ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য পণ্যের মৌলিক মানুষ সীমা নির্ধারণ কে প্রমিতকরণ বলে। বিপণন বাজার তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিক্রয় সেবা প্রদান পর্যন্ত বিভিন্ন কার্যাদি সম্পাদন করে। যা একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। উদ্দীপকের লিমন ফুড লিমিটেড তাদের খাদ্য সামগ্রী বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মাধ্যমে যেমন- রেডিও, টেলিভিশন ও ফেসবুক ইত্যাদিতে প্রচুর টাকা ব্যয় করে তাদের পণ্য উপস্থাপন করেন। প্রতিষ্ঠানটি পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণ না করে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় প্রবণতা কে গুরুত্ব দিয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা পণ্যের পরিচিতি করানোর জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করে। কিন্তু তারা পণ্যের কোনো মানদন্ড বা মৌলিক সীমারেখা নির্ধারণ করেননি। অর্থাৎ বিপণনের প্রমিতকরণ কাজটির সম্পাদন করেননি। যার ফলে তারা মুনাফা অর্জনের জন্য ব্যর্থ হয়েছে। বিপণন একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। কতগুলো সম্পর্ক ভিত্তিক কাজের সমন্বয়ে বিপণন তার কাজ সম্পাদন করে। উক্ত কাজগুলো কোন একটি কার্যক্রম গ্রহণ করতে না পারলে তার সকল কাজকে প্রভাবিত করে। ফলে প্রতিষ্ঠান বিক্রয় ও মুনাফা অর্জনে ব্যর্থ হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও বিপণনের অন্যান্য কাজ যথাযথভাবে সম্পাদন করলেও পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণ করেননি। যার ফলে তারা উপযুক্ত খাদ্য সামগ্রী প্রস্তুত করতে পারেননি। ফলে উপযুক্ত খাদ্য সামগ্রী প্রস্তুত করতে না পারায় তারা ব্যর্থতার দিকে ধাবিত হয় বলে আমি মনে করছি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"উপযুক্ত খাদ্য সামগ্রী প্রস্তুত করতে না পারাই লিমন ফুড লিমিটেডের ব্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর