"প্রচারেই প্রসার" উক্তিটি সীমা লাইব্রেরির ক্ষেত্রে কতটুকু কার্যকর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "প্রচারেই প্রসার" উক্তিটি সীমা লাইব্রেরীর ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকর। অর্থ খরচ না করে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা কে প্রচার বলে। এটি এক ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং অর্থ প্রদত্ত নয়। সংবাদ আকারে,রেডিও বা টেলিভিশন এর মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের নিকট এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। উদ্দীপকের সীমা লাইব্রেরী একটি শিক্ষা উপকরণ বিক্রির প্রতিষ্ঠান। এ দোকানে বই, খাতা, কলম, ডাইরি সহ বিভিন্ন উপকরণ খুচরা ও পাইকারি বিক্রি হয়। বছরের শুরুতে প্রতিষ্ঠানটি প্রচার ও প্রসার মূলক কার্যক্রম গ্রহণ করে। অত্র এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের নাম সংবলিত কলম, খাতা, ডাইরি ও ক্যালেন্ডার উপহার দেন। ইদানিং সীমা লাইব্রেরী তাদের খাতা, ডায়েরির মলাটের পিছনে সমাজ সচেতনামূলক উক্তি ছাপিয়ে বাজারে ছাড়েন। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে উঠে আসে এবং বেশ প্রশংসা কুড়ায়। এতে প্রতিষ্ঠানের পরিচিতি ও বিক্রয় বাড়ে। পণ্যের বিক্রয় বৃদ্ধির অন্যতম কৌশল হচ্ছে প্রচার। এর একটি বড় সুবিধা হচ্ছে বিজ্ঞাপনের মত অর্থ ব্যয় করতে হয় না বরং প্রতিষ্ঠান বা পণ্য সংক্রান্ত বিভিন্ন খবরা খবর যাতে সংবাদপত্র আকারে পত্রিকায়, রেডিও বা টেলিভিশনে আসে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। প্রচার কার্যক্রমে কোন ধরনের পক্ষপাতিত্ব থাকে না বলে জনসাধারণের নিকট এর গ্রহণযোগ্যতা বেশি। উদ্দীপকে সীমা লাইব্রেরীর কার্যক্রম গুলো গণমাধ্যমের চলে আসে, যা তাদের প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"প্রচারেই প্রসার" উক্তিটি সীমা লাইব্রেরির ক্ষেত্রে কতটুকু কার্যকর? …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর