উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী বিপণনের বিক্রয় কাজটি সম্পাদন করেছেন। ভোক্তার প্রয়োজন নির্ধারণ চাহিদা সৃষ্টি ক্রেতা অনুসন্ধান পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলে। ব্যবসায় কার্য গুলোর মধ্যে বিক্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকল কাজ বিক্রয় কে কেন্দ্র করে সম্পাদিত হয় এবং বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্য অর্জিত হয়। উৎপাদন থেকে শুরু করে পরিবহন গুদামজাত করণ মোড়ককরণ বিজ্ঞাপন প্রমিতকরণ পর্যায়িতকরণ ইত্যাদি সহ ব্যবসায়ের সকল কাজের মূল লক্ষ্য হলো পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করা। কোন কারণে যদি বিক্রয় কাজটি বন্ধ হয়ে যায় তাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন কোনভাবেই সম্ভব নয়। তাই বিক্রয় কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয়। উদ্দীপকে দেখতে পাই মিস্টার রাকিব একজন মৎস্য ব্যবসায়ী তিনি তার নিজ এলাকায় কিছু পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি মাছের রেনু থেকে শুরু করে বড় মাছ ও চাষ করেন।এখানে দেখা যাচ্ছে স্থানীয় ফড়িয়ারা রাকিবের কাছ থেকে অর্থের বিনিময়ে মাছের মালিকানা গ্রহণ করে এবং একই ভাবে রাকিব অর্থপ্রাপ্ত হন এবং মাছের মালিকানা ফড়িয়াদের নিকট হস্তান্তর করেন। অর্থের বিনিময়ে উক্ত মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি বিক্রয় হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর