ব্যবসায়ের সফলতার জন্য মি. সাইমুনের গৃহীত পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ব্যবসায় সফলতা অর্জনের জন্য মিস্টার সাইমুনের গৃহীত পদক্ষেপ শতভাগ যৌক্তিক। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদান করা হলো।পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরই হলো ক্রেতা সন্তুষ্টি। সহজভাবে বলা যায় প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতা সন্তুষ্টি বিস্তৃত। পূর্বে ক্রয়ের অভিজ্ঞতা সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারী তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়। উদ্দীপকের দেখতে পাই মিস্টার ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করা ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশনের কারণে হোটেলটি সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায় যেহেতু মিস্টার সাইমন ক্রেতাদের সন্তুষ্টির দিকটি প্রথমেই দেখছে তাই এই সিদ্ধান্তের মাধ্যমে তার ব্যবসায় শতভাগ সফলতা অর্জনের সক্ষম হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যবসায়ের সফলতার জন্য মি. সাইমুনের গৃহীত পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত?…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর