বাজার বিভক্তিকরণের শর্তের আলোকে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: বাজার বিভক্তিকরনের পর্যাপ্ততা ও পরিমাপ যোগ্যতার প্রেক্ষিতে উল্লিখিত ব্যবসায় সিদ্ধান্তটি যৌক্তিক এবং এর ফলে তারা দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনের সুফল ভোগ করবে। ক্রেতাদের সন্তোষজনক সেবা দানের লক্ষ্যে বাজারকে কতিপয় উপবাস ছোট ছোট বাজারে ভাগ করতে হয়। মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপ বাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। উদ্দীপকে দেখতে পাই একজন ব্যবসায়ী বরিশালের মতো জনবহুল অন্য বিভাগীয় শহরগুলোতে তার পণ্য বিক্রয় করে থাকেন কিন্তু অচিরেই তিনি সারাদেশে তার পণ্য বিক্রির চিন্তাভাবনা করছেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি বাজার বিভক্তিকরণ এর মাধ্যমে সারাদেশে তার ব্যবসায় সম্প্রসারণ করতে চাচ্ছেন। বাজার বিভক্তিকরনের খুবই গুরুত্বপূর্ণ দুটি শর্ত হলো পরিমাপযোগ্য এবং প্রবেশযোগ্য। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে বিপণনের সফলতার জন্য সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। বাজার বিভাগটির আয়তন ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপযোগ্য হতে হবে। অপরদিকে নির্দিষ্ট বাজার বিভাগে বিপণন কর্মসূচি বাস্তবায়ন ও পণ্য পরিবেশনের জন্য প্রবেশ যোগ্যতা থাকতে হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বাজার বিভক্তিকরণের শর্তের আলোকে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের সিদ্ধা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর