উদ্দীপকে জনাব মারুফ বিন্যাস পরবর্তী বিপণনের কোন কাজের উপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মারুফ বিন্যাস পরবর্তী বিপণনের মোড়কিকরণ কাজের উপর গুরুত্ব দিয়েছেন। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে আবরণ লাগানোর কাজকে মোড়কীকরণ বলে। গুণগতমান রক্ষা, পরিবহন ও পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের দেখতে পাই জনাব মারুফ ভোলা জেলার একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি উৎপাদন মৌসুমে বিভিন্ন ধরনের বাদাম সংগ্রহ করে আকর্ষণীয় পরিবেশ বান্ধব ও গুণগতমান রক্ষাকারী প্যাকেটে প্যাকেটজাত করে দেশের নামকরা মার্কেটগুলোতে সরবরাহ করেন।অর্থাৎ তিনি পণ্যের আবরণ তৈরি করেন। কেননা তিনি পণ্যের আবরণ ডিজাইন, মোড়ক উন্নয়ন ও গায়ে লাগিয়ে তার পণ্যকে আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ তিনি বিন্যাস পরবর্তী মোড়কিকরণ কাজটি সম্পন্ন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মারুফ বিন্যাস পরবর্তী বিপণনের কোন কাজের উপর গুরুত্ব দ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর