উদ্দীপকে মিসেস সুমি বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস সুমি বাজার বিভক্তিকরণ এর জনসংখ্যা বা জনমিতিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত বয়স চলক টি ব্যবহার করেছে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। বয়স পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা রুচিবোধ এবং ক্রয় আচরণের পার্থক্য দেখা দেয় তাই বাজারকে বিভিন্ন বয়স ও জীবনচক্রের স্তরে বিভক্তি করা হয়। উদ্দীপকের দেখতে পাই মিসেস সুমি বাজার থেকে বিভিন্ন ধরনের কাপড় ক্রয় করে বাচ্চাদের পোশাক তৈরি করেন বাচ্চাদের জন্য নান্দনিক ডিজাইন ও আধুনিক পোশাক তৈরির কারণে বাজারে তার পোশাকের চাহিদা ব্যাপক।এখানে দেখা যাচ্ছে প্রতিটি লিঙ্গ ও বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে। যা ক্রেতার জনসংখ্যা গত বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। অর্থাৎ মিসেস সুমি ভোক্তা বাজার বিভক্তি করনের জনসংখ্যা ভিত্তিক চলকের উপর ভিত্তি করে বাজার বিভক্ত করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস সুমি বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? ব্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর