মিসেস সুমির বর্তমানে ব্যবসায় সম্প্রসারণে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত দাও।
উত্তর: আমার মতে, উদ্দীপকের পণ্যের চাহিদার প্রেক্ষিতে মিসেস সুমীর বর্তমানে ব্যবসার সম্প্রসারণ এর সিদ্ধান্তটি যৌক্তিক ।কারণ তিনি বর্তমানে ব্যবসায়ী সম্প্রসারণের জন্য বাজার বিভক্তি করনের অন্যান্য উপবাজারে প্রবেশের চেষ্টা করছেন। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন পণ্যের সমগ্র অসম জাতীয় বাজার কে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার উপপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। উদ্দীপকের দেখতে পাই মিসেস সুমি বাজার থেকে বিভিন্ন ধরনের কাপড় ক্রয় করে বাচ্চাদের পোশাক তৈরি করেন বাচ্চাদের জন্য নান্দনিক ডিজাইন ও আধুনিক পোশাক তৈরির কারণে বাজারে তার পোশাকের চাহিদা ব্যাপক।বর্তমানে তিনি বয়স্ক ও সাধারণ মানুষের জন্য পোশাক তৈরির কথা ভাবছেন।এখানে দেখা যাচ্ছে মিসেস সুমি প্রাথমিক পর্যায়ে বাচ্চা, বয়স্ক ও সাধারণ ক্রেতাদের বাজারে বিভক্ত করে সেখান থেকে বাচ্চাদের বাজার কে লক্ষ্য করে তার বিপণনের কার্যসম্পাদন করেন। নান্দনিক ডিজাইন ও আধুনিক পোশাক তৈরি করার কারণে তার পণ্যের চাহিদা ব্যাপক। উক্ত চাহিদা বিবেচনা করে বর্তমান বয়স্ক ও সাধারণ মানুষের জন্য তিনি পোশাক তৈরি করার কথা ভাবছেন। যেহেতু তার তৈরি কৃত পোশাকের মান ভালো এবং প্রাথমিকভাবে তিনি সফল হয়েছেন তাই ব্যবসার সম্প্রসারণের জন্য তার গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস সুমির বর্তমানে ব্যবসায় সম্প্রসারণে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর