“পণ্যের আকার ও মান অনুযায়ী ভাগ করাই জনাব মারুফের ব্যবসায় সফলতার অন্যতম কারণ।"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: হ্যাঁ! পণ্যের আকার ও মান অনুযায়ী ভাগ করাই মারুফের ব্যবসার সফলতার অন্যতম কারণ উক্তিটির সাথে আমি একমত। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকেই মান নির্ধারণ বলে ওজন আকার আকৃতি গন্ধ বা বর্ণ রাসায়নিক সংমিশ্রণ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয়।পণ্য বিপণনের ক্ষেত্রে পর্যায়িতকরণ এর গুরুত্ব অপরিসীম কোন। পণ্যের গ্রেড নির্ণয়ের জন্য প্রতিষ্ঠিত মান বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ বলে। পর্যায়িতকরণ এর মাধ্যমে পণ্য সামগ্রীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় বিক্রয় পূর্বে পণ্য সামগ্রী কিভাবে ভাগ করা হলে বিক্রয় কাজ অনেক সহজ হয়। তাই বলা যায় পর্যায়িতকরণ এর মাধ্যমে বিক্রয় কাজকে সহজ করে তোলা যায় এছাড়াও বাজার সম্প্রসারণে পর্যায়িতকরণ এর ভূমিকা অনস্বীকার্য বাজারে একই মানের বা একই দামের পণ্য চলে না পাঠকের কারণে একই প্রতিষ্ঠানে বিভিন্ন মানের ও দামে পণ্য বাজারে চালু থাকে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন মান অনুযায়ী শ্রেণীবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ক্রেতারা পণ্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয় ফলে বাজার সম্প্রসারণ ত্বরান্বিত হয়। উদ্দীপকে দেখা যায় জনাব মারুফ ভোলা জেলার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে বিভিন্ন ধরনের বাদাম সংগ্রহ করে আকর্ষণীয় পরিবেশবান্ধব এবং গুণগতমান রক্ষাকারী প্যাকেটে প্যাকেটজাত করে দেশের নামকরা মার্কেটগুলোতে সরবরাহ করেন। বিক্রির পূর্বে তিনি বাদামগুলোকে আকার ও মান অনুযায়ী আলাদা করে থাকেন। তিনি একজন সফল ব্যবসায়ী। এখানে দেখা যাচ্ছে তিনি বিপণন করার পূর্বে সেই পণ্যের আকার ও মান অনুযায়ী বিভিন্ন মানদন্ড তৈরি করেন এবং উক্ত মানদন্ড অনুযায়ী সেগুলোকে বিভিন্নভাবে বিভক্ত করেন যা পর্যায়িতকরনের সাথে সম্পর্কিত। তাই আমি মনে করি, ফোনের আকার ও মান অনুযায়ী ভাগ করা তথা পর্যায়িতকরণ জনাব মারুফের ব্যবসায় সফলতার অন্যতম কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“পণ্যের আকার ও মান অনুযায়ী ভাগ করাই জনাব মারুফের ব্যবসায় সফলতার অ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর