বিপণন সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে জনাব স্বপনের মন্তব্যের বিপণন দর্শন উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বিপণন সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে জনাব স্বপনের মন্তব্য বিপণন দর্শনের সাথে যথার্থ। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় কে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন চাহিদা পছন্দ রুচি ক্রয় ক্ষমতা ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বলা যায় বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। উদ্দীপকে দেখতে পাই জনাব স্বপন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। তিনি বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি মনে করেন,বিপণন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানির উচিত ভোক্তার অভাব, কোম্পানির প্রয়োজন, ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করা। জনাব স্বপন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামাজিক বিপণন মতবাদ ধারণাটি বিবেচনা করেছেন। মূলত সমাজকে ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক যেকোনো ঘটনা থেকে রক্ষার উপলব্ধি থেকেই সামাজিক মতবাদ বিপণন মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এরূপ মতবাদ সমাজ রক্ষার বিষয়টিকে যথাযথভাবে বিবেচনা করা হয়। তাই বর্তমানে অধিকাংশ বিপণনকারী প্রতিষ্ঠান সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্রেতা আকর্ষণের প্রচেষ্টা চালাচ্ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে জনাব স্বপনের মন্তব্যের বিপণন দর্শন উ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর