জনাব রিমুর মূল্য নির্ধারণের পদ্ধতি চিহ্নিতকরণপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব রিমুর মূল্য নির্ধারণের পদ্ধতি টি হল ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। ভেলো ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের মূল্য বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। উদ্দীপকে দেখতে পাই জনাব রিমু ঢাকার উত্তরায় 'স্পার্কল কালেকশন' নামক একটি দোকান পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য আধুনিক ও ইউনিক ডিজাইনের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয়। তিনি তার ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্য আমদানি করে থাকেন। ফলে ক্রেতাসন্তুষ্টি নিশ্চিতের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বৃদ্ধি পায়। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রয় করা হয়। পণ্যটি ক্রেতার দৃষ্টিতে উচ্চ মানসম্পন্ন বিবেচিত হয় বলে ক্রেতা উক্ত পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে।তাই এই ধরনের পদ্ধতিতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতার উপলব্ধিকে বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। তাই আমি মনে করি, জনাব রিমুর পন্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সফলতা দিচ্ছে ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব রিমুর মূল্য নির্ধারণের পদ্ধতি চিহ্নিতকরণপূর্বক এর যথার্থতা মূল…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর