সোনার গহনার অর্ডার প্রাপ্তিতে জনাব সুমনের কার্যক্রমটি যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সোনার গহনার অর্ডার প্রাপ্তিতে সুমন বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেন। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এটি হচ্ছে বিক্রয় বাড়ানোর একটি প্রচেষ্টা। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম কে বিক্রয় প্রসার বলে। তবে বিজ্ঞাপন, প্রচার ও ব্যক্তিক বিক্রয়িকতা ব্যতীত পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি মূলক অন্যান্য কার্যক্রমকে বিক্রয় প্রসার নামে অভিহিত করা হয়। উদ্দীপকে দেখতে পাই সুমন তার জুয়েলার্স এর ব্যবসায় বৃদ্ধির জন্য প্রতি বিক্রির পাশাপাশি তিনি সোনার গহনা বিক্রয়ের ইউনিট চালু করেছেন এই মাসের জন্য সব ধরনের গহনার মজুরির উপর ২৫% ঘোষণা দেন শীতে তিনি প্রচুর অর্ডার পান এবং তিনি সন্তুষ্ট। ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পন্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার কার্যক্রম টি গ্রহণ করে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। তাই বলা যায়, সোনার গহনার অর্ডার প্রাপ্তিতে জনাব সুমনের বিক্রয় প্রসার কৌশল খুবই কার্যকর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সোনার গহনার অর্ডার প্রাপ্তিতে জনাব সুমনের কার্যক্রমটি যথার্থতা মূল্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর