ইস্পিতা কার লি. কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ইস্পিতা কার লিমিটেড ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। নিজের পারিবারিক সদস্যদের এবং গৃহে বসবাসকারীদের প্রয়োজন পূরণের লক্ষ্যে ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে এ বাজারের সদস্যরা মূলত নিজের বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে। ক্রয়ের ক্ষেত্রে এদের কোন ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। চাহিতাপূরণ ছাড়াও সামাজিক মর্যাদা ব্যবহারের সুবিধা গর্ব অনুভব করা ভালোবাসার বহিঃপ্রকাশ কারণেও এ বাজারে ক্রেতারা পণ্য বা সেবা ক্রয় করে এ বাজারে ক্রেতারা স্বল্প পরিমাণে কিন্তু বারে বারে পণ্য ক্রয় করে তাছাড়া এ বাজারের ক্রেতারা বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে। উদ্দীপকে দেখতে পাই ইস্পিতা কার লিমিটেড একটি মোটর গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের রুচি চাহিদা ও আর্থিক সামর্থক বিবেচনা করে গাড়ি আমদানি ও বিক্রয় করে।উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় কার্যটি ভোক্তা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ইস্পিতা কার লি. কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর