উদ্দীপকে ক্রোকারিজ কোম্পানিটি বাজারে টিকে থাকতে যে পদক্ষেপ নিয়েছে পণ্যের জীবনচক্রের আলোকে এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ক্রোকারিজ কোম্পানি পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে এবং তাদের উদ্ভব হওয়া সমস্যার সমাধানে বিদ্যমান পণ্যের নতুন সংস্করণ বাজারে এনেছে যার গুরুত্ব অপরিসীম। পণ্যের বিক্রয় প্রভৃতি কমতে থাকলে পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং একপর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতায় স্তর বলে। পণ্য জীবনচক্রের যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীরগতির হয় অথবা স্থির থাকে তাই পূর্ণতা স্তর। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই তামিনা যে কোম্পানির ক্রোকারিজ সামগ্রী পছন্দ করলেন সেটি দীর্ঘদিন থেকে বাজারে অবস্থান করছে বর্তমানে ওই কোম্পানিটি বিভিন্ন প্রতিযোগীদের সাথে টিকে থাকতে পণ্যের মূল্য কমিয়ে দেয় পরবর্তীতে পণ্যটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এর উন্নত সংস্করণ বাজারে চালু করলেও পূর্বের তুলনায় মুনাফা কমে যায়। পূর্ণতা স্তরে প্রতিযোগী সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রতিযোগিতা মোকাবেলা করতে হয় এছাড়াও বিক্রয় সর্বোচ্চ হলেও একপর্যায়ে বিক্রয় প্রভৃতি কমতে থাকে। পূর্ণতা স্তরে বাজে শেয়ার ধরে রাখার জন্য উৎপাদন ও বন্টন ক্ষমতার পূর্ণ ব্যবহার করা হয়।পণ্যের পূর্ণতা স্তরে দীর্ঘদিন পণ্য বাজারে অবস্থান করে বলে এক সময় এর বিক্রয় কমে যায়। এমতাবস্থায়ী বাজার টিকে থাকতে হলে বিপণনকারীকে বাজার পরিমার্জন,পণ্যের গুনাগুন, বৈশিষ্ট্য, স্টাইল উন্নয়ন, বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে হয়। তাই উদ্দীপকের গৃহীত কার্যক্রমটি আমার মতে যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ক্রোকারিজ কোম্পানিটি বাজারে টিকে থাকতে যে পদক্ষেপ নিয়েছে …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর