"পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরই হলো সর্বোত্তম স্তর”- ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য জীবনচক্রের যে কয়টি স্তর থাকে তার মধ্যে প্রবৃদ্ধি স্তরই হল সর্বোত্তম। পণ্যের জীবন চক্রের যে স্তরে পণ্যের বিক্রয় দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে তাকে প্রবৃদ্ধি স্তর বলে। অনেকে মনে করেন পূর্ণতা স্তরই হলো সর্বোত্তম কিন্তু এ বিষয়টি ঠিক নয়। পূর্ণতা স্তরে বিক্রয় সর্বোচ্চ হলেও প্রকৃতি হ্রাস পায় এমনকি বন্ধ হয়ে যেতে পারে। এই স্তরে বাজারে অসংখ্য প্রতিযোগী আবির্ভাব ঘটে। কিন্তু প্রবৃদ্ধি স্তরে বিক্রয় বাড়তে থাকে। এই স্তরে বাজারে প্রতিযোগিতা তেমন থাকে না। অতি দ্রুত পণ্যের পরিচিতি ঘটে এবং ব্যাপক আকারে বাজারে সম্প্রসারণ ঘটে। তাই বলা যায় মানুষের যৌবন কাল যেমন সর্বোত্তম ঠিক তেমনি পণ্যের ক্ষেত্রে প্রবৃদ্ধি স্তরই হলো সর্বোত্তম।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরই হলো সর্বোত্তম স্তর”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর