উদ্দীপকে ইউনিক কোম্পানি লি. এর বাজার বিভক্তিকরণে কোন ভিত্তিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউনিক কোম্পানি লিমিটেডের বাজার বিভক্তিকরণ এর জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ ভিত্তি টি ব্যবহার করা হয়েছে। মোট বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপ বাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। বাজার বিভক্তিকরনের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হলো জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তি করণ। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। উদ্দীপকের ইউনিক কোম্পানি লিমিটেড বোতলজাত শ্যাম্পু প্রদানকারী প্রতিষ্ঠান কোম্পানিটি ভোক্তাদের বয়স ও জীবনচক্র আয় পারিবারিক আয়তন ইত্যাদি বিবেচনা করে পণ্য বাজারজাত করে।এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি বয়স, আয়,পরিবারের আয়তনের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে। যার ক্রেতার জনসংখ্যা কত বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। অর্থাৎ ইউনিক কোম্পানি লিমিটেড ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যা ভিত্তিক চলকের ওপর ভিত্তি করে তাদের বাজার বিভক্তি করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইউনিক কোম্পানি লি. এর বাজার বিভক্তিকরণে কোন ভিত্তিটি অনুসর…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর