উদ্দীপকে 'জননী মিষ্টি ঘর' এর সুনাম ছড়িয়ে পড়ার পেছনে বিপণনের কোন কাজটি ভূমিকা রেখেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জননী মিষ্টি ঘর এর সুনাম ছড়িয়ে পড়ার পেছনে বিপণনের প্রচার কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যম সমহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকে প্রচার বলে। প্রচারের একটি বড় সুবিধা হল এটি বিজ্ঞাপনের ন্যায় অর্থ ব্যয় হয় না। বরং প্রতিষ্ঠান বা পণ্য সংক্রান্ত বিভিন্ন খবরা-খবর যাতে সংবাদ আকারে পত্রিকা ও রেডিও টেলিভিশনে আসে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়। প্রচার হলো একটি অ অর্থ প্রদত্ত মাধ্যম। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জননী মিষ্টি ঘর নরসিংদীতে খুব পরিচিত একটি দোকান স্থানীয়ভাবে দুধের সরবরাহ বেশি ও তুলনামূলক কম দাম হয় প্রতিষ্ঠানটি ভালো মানের রসগোল্লা কমদামে বিক্রয় করতে পারে ইদানিং একজন সেলিব্রেটি তাদের দোকানের রসগোল্লা খেতে আসলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এখানে দেখা যাচ্ছে, তাদের সুনাম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কে অনুকূল ধারণা প্রকাশ। যা একটি উদ্যোক্তা কর্তৃক প্রদর্শিত হয় এবং উক্ত প্রসার কার্যক্রমের জন্য জননী মিষ্টি ঘর কোন ধরনের অর্থ প্রদান করেন না। এ সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, জননী মিষ্টি ঘরে সুনাম ছড়িয়ে পড়ার পিছনে বিপণনের প্রচার কাজটির ভূমিকা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'জননী মিষ্টি ঘর' এর সুনাম ছড়িয়ে পড়ার পেছনে বিপণনের কোন …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর