মা টেক্সটাইল লি. বাজারজাতকরণ মিশ্রণের যে উপাদানটি ব্যবহার করেছে তা কতটুকু যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মা টেক্সটাইল লিমিটেড বাজারজাতকরণ মিশ্রণ এর যে উপাদানটি ব্যবহার করেছে তা হল প্রসার। উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয় উৎসাহিত করাই হল প্রসার।অন্যভাবে বলা যায় পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয় তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। পণ্য সিদ্ধান্ত গ্রহণ মূল্য নির্ধারণ ও পণ্য বন্টনের ব্যবস্থা করার পর বিপণনকারী মুখ্য কাজ হচ্ছে কখন কোথায় এবং কিভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা। অর্থাৎ অভিষ্ট ক্রেতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করা। প্রসারের কার্যাবলী পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করে যা বিক্রয় প্রক্রিয়ার অন্যতম কাজ। উদ্দীপকে দেখতে পাই মা টেক্সটাইল লিমিটেড একটি বেডশীট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্রেতা তাদের রয়েছে প্রতিষ্ঠানটির পণ্যের মান একদিকে যেমন ভালো অন্যদিকে দামও কম কিন্তু সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পায় তারা বিভিন্ন মাধ্যমে তাদের পণ্যের প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকে যে পদ্ধতিগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে তার সবগুলোই অর্থ প্রদত্ত নৈব্যক্তিক উপস্থাপনা, যা বিজ্ঞাপন নামে অভিহিত এবং উক্ত বিজ্ঞাপন বাজারজাতকরণ মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্ভুক্ত। বিপণপ্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। এ প্রক্রিয়ায় লক্ষ্য করে নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। যা প্রতিষ্ঠানের পণ্য কে প্রতিযোগীর তুলনায় ভিন্নভাবে তুলে ধরে এবং প্রতিযোগী মোকাবেলায় সাহায্য করে। তাই প্রতিযোগিতা নিরাশনের জন্য মা টেক্সটাইল লিমিটেডের বাজারজাতকরণ মিশ্রণের প্রসার উপাদান টি ব্যবহার যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মা টেক্সটাইল লি. বাজারজাতকরণ মিশ্রণের যে উপাদানটি ব্যবহার করেছে তা …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর