মা টেক্সটাইল লিমিটেড শিল্প পণ্যের ব্যবসায় করছে।
যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য নয় বরং পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে তাকে শিল্পপণ্য বলে। শিল্প পণ্যের ক্রেতারা পণ্য ক্রয় করে নিজে ভোগ করেন না বরং পণ্য বা সেবা তৈরীর উদ্দেশ্যে ব্যবহার করেন।
উদ্দীপকে দেখা যায়, মা টেক্সটাইল লি. হাসপাতালে ব্যবহারের জন্য বিশেষ ধরনের বেড শিট তৈরি করে। তাদের নিকট থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো স্বল্পমূল্যে বেড শিট ক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, মা টেক্সটাইল যে পণ্য তৈরির ব্যবসা করছে তার ক্রেতা হচ্ছে সরকারি ও প্রাতিষ্ঠানিক বাজারের ক্রেতা। তারা এই সকল পণ্য নিচে ব্যবহারের জন্য ক্রয় না করে বরং তাদের হাসপাতালে রোগীদের সেবা প্রদানের উপকরণ হিসেবে ব্যবহার করে। যেহেতু তাদের বিক্রয়কৃত পণ্যটি সরাসরি ভোক্তার মাধ্যমে ক্রয় করা হয় না বরং সেবা প্রদানের উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাই তাদের বিকৃতপন্নটি হচ্ছে শিল্পপন্য।