“বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে”- এ বিষয়ে তোমার মতামত দাও।
উত্তর: বিভিন্ন ধরনের মূল্যছাড় পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে উক্তিটি সঠিক। নতুন পণ্য বিক্রয় প্রসারে আরেকটি অন্যতম পন্থা হলো বিনামূল্যে পণ্য বিতরণ। ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা বিতরণ পদ্ধতি বলে। যদি উৎপাদক নিশ্চিত থাকে যে ক্রেতারা পণ্য গ্রহণ করবে পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তাহলে নমুনা বিতরণ পদ্ধতির ব্যবহার করা হয়। এছাড়াও আরেকটি বিক্রয় প্রসার রয়েছে তা হলো ব্যবসায়িক বিক্রয় প্রসার। মধ্যস্থ ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করতে উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ব্যবসায়িক বিক্রয় প্রসার বলে। এক্ষেত্রে বিশেষ পুরস্কার ব্যবসায়িক ছাড় সহযোগিতামূলক বিজ্ঞাপন ইত্যাদি মাধ্যম ব্যবহার করা হয়। উদ্দীপকে দেখতে পাই শ্রীমঙ্গলে ক্রেতারা মাতৃ স্টোর নামক একটি বিপনী হতে নিত্য প্রয়োজনীয় মাছ-মাংস শাকসবজি সহ সকল ধরনের পণ্য সামগ্রী ক্রয় করেন। বিভিন্ন ধরনের শাক জুতা স্যান্ডেল ও ব্যাগ কসমেটিকস বেকারি আইটেম ও অন্যান্য সকল পণ্যই পাওয়া যায়। বিপনী টি ১৫% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করে। নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনা মূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পন্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহরাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। বিক্রয় প্রসারের অন্যতম একটি হাতিয়ার হল মূল্য ছাড়। এর মাধ্যমে ক্রেতাদের মধ্যে পণ্য ক্রয় এর উৎসাহ সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানের বিপরীত বৃদ্ধি পায়। তাই বলা যায়, বিভিন্ন ধরনের মূল্য ছাড় বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে”- এ …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর