প্রশান্তি হাউজিং' এর ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সঠিকতা মূল্যায়ন কর।
উত্তর: প্রশান্তি হাউসিং এর বিক্রয় বৃদ্ধিতে গৃহীত সিদ্ধান্ত ভোক্তামূখী বিক্রয় প্রসার একদম যৌক্তিক। উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোন পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদা সম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এর প্রসার মূলক পন্থা ব্যবহার করা হয়।জনপ্রিয় কিছু ভোক্তামূখী বিক্রয় প্রসার মাধ্যম হলো সৌজন্য পণ্য প্রদান নমুনা বিতরণ অর্থ ফেরত পদ্ধতি মেয়াদী গ্যারান্টি প্রদান উদ্দীপকের লক্ষণীয় হাউজিং একটি আবসন প্রকল্প। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প্রতিযোগীদের তুলনায় অধিক পরিমাণ বিক্রয়ের লক্ষ্যে বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিটি প্লট বুকিং দিলেই, মোটরসাইকেল ফ্রিজ টিভি ফ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করে। ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে ভোক্তামুখী বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল বিপণন প্রসার কৌশল। নতুন পন্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই ভোক্তামুখী বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করেছে এবং আশা করা যাচ্ছে তাদের কাঙ্খিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। তাই বলা যায়, ভোক্তামুখী বিক্রয় প্রসার কার্যক্রম টি গ্রহণ করার সিদ্ধান্ত উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রশান্তি হাউজিং' এর ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সঠিকতা মূ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর