প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্তটি হল ভোক্তামূখী বিক্রয় প্রসার কার্যক্রম এবং এটির গুরুত্ব অপরিসীম।
উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় পুরস্কার পন্থাকে ভোক্তামূখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন বা ক্রমহ্রাসমান চাহিদা সম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এরূপ প্রসার মূলক পন্থা ব্যবহার করা হয়।
উদ্দীপকে ফ্রিজার কোম্পানি লি. একটি বিখ্যাত ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত মানসম্মত ফ্রিজ তৈরি ও সুনামের সাথে বিপণন করে আসছে। বর্তমানে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্রিজার কোম্পানি লি. ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারা পণ্যের ব্যাপক প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি। পণ্যের বিক্রয় বাড়াতে নগদ অর্থ ফেরত, পুরস্কার, প্রিমিয়াম ইত্যাদি বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার করে।
এখানে দেখা যাচ্ছে, তাদের গৃহীত পদক্ষেপ গুলো হল বিক্রয়প্রসাদের নগদ অর্থ ফেরত, পুরস্কার ও প্রিমিয়াম ইত্যাদির ব্যবস্থা করা। যার স্বল্প মেয়াদে বিক্রয়ের বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে এবং ভোক্তারা উচ্চ প্রলোভনের মাধ্যমে পণ্য ক্রয় আগ্রহী হয়। ফলে স্বল্প সময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে তার গৃহীত কার্যক্রমটি হচ্ছে বিক্রয়-প্রসার। তাই বলা যায়, প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্তটি হল ভোক্তামুখী বিক্রয় প্রসার পদ্ধতি।