'মাতৃস্টোর' কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাতৃ স্টোর সুবিধা পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে। সুবিধা জনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না।ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয় করে এ ধরনের পণ্য ক্রয় করতে চায়। উদ্দীপকে দেখা যায়, শ্রীমঙ্গলে ক্রেতারা 'মাতৃস্টোর' নামক একটি বিপণি হতে নিত্যপ্রয়োজনীয় মাছ, মাংস, শাক-সবজিসহ চাল, ডাল ইত্যাদি পণ্যসামগ্রী ক্রয় করেন। বিভিন্ন ডিজাইনের পোশাক, জুতা, স্যান্ডেল ও ব্যাগ, কসমেটিকস, বেকারি আইটেম ও অন্যান্য সকল পণ্যই পাওয়া যায়। এ সকল পণ্য ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময়ও শক্তি ব্যয় করে সুবিধার জন্য জায়গা থেকে ক্রয় করতে পারে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি বিপণনের সুবিধা পণ্য নিয়ে তাদের ব্যবসায়ী পরিচালনা করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মাতৃস্টোর' কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর