উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক প্রচারে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেছে?
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক প্রচারে বিপণনের বিজ্ঞাপন কাজটি সম্পন্ন করেছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। আর মাধ্যমে উক্ত উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। উদ্দীপকে দেখা যায়, ফ্রিজার কোম্পানি লি. একটি বিখ্যাত ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত মানসম্মত ফ্রিজ তৈরি ও সুনামের সাথে বিপণন করে আসছে। বর্তমানে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্রিজার কোম্পানি লি. ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারা পণ্যের ব্যাপক প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে দেখা যাচ্ছে, তাদের কাজটি অর্থ প্রদত্ত কাজ জানোয়ার ভিত্তিক উপায়ে ব্যবহারের মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য অথবা সেবা সম্পর্কে অবহিত করে। অর্থাৎ তার কাজটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন। এক্ষেত্রে বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম টেলিভিশন এবং পত্র-পত্রিকা মাধ্যম ব্যবহার করে তারা তাদের পণ্যের তথ্য ক্রেতাদের মাঝে উপস্থাপন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক প্রচারে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেছে?
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর