মিসেস সালমার মুনাফা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বিপণন কার্যাবলির নাম উল্লেখপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মিসেস সালমার মুনাফা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বিপণন কাজ টির নাম হল মোড়ককরণ। পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশা করণ উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। উদ্দীপকের দেখতে পাই মিসেস সালমা তার পণ্য সমূহ আকর্ষণীয় আবরণে আবৃত করে চমৎকার ব্যাগে ক্রেতাদের নিকট সরবরাহ করেন। ক্রেতারা মানসম্মত আকর্ষণীয় ব্যাগে পণ্য পেয়ে ভীষণভাবে আনন্দিত। ফলে মিসেস সালমার বিক্রয় ও মুনাফা প্রতিনিয়ত বাড়ছে। পণ্যের মান ঠিক রাখা এবং পণ্যের নিরাপত্তার জন্য মোড়ক করণ করা হলেও বর্তমানে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কীকরণ করা হয়।যার ফলে ক্রেতারা পণ্যের মানে প্রতি নিরাপত্তা পায় এবং আকর্ষণীয় প্যাকেজিং এর কারণে পন্য ক্রয় আগ্রহী হয়। একইভাবে উদ্দীপকের পন্য সমূহ মানসম্মত আকর্ষণীয় ব্যাগে পেয়ে একদিকে তারা ভীষণভাবে আনন্দিত, অন্যদিকে মিসেস সালমার বিক্রয় ও মুনাফা ও প্রতিনিয়ত বাড়ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস সালমার মুনাফা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বিপণন কার্যাবলির নাম উল্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর