উদ্দীপকে মার্ক-আপ ফুড লি. কোন ধরনের ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মার্কা ফুড লিমিটেড পুনঃবিক্রেতাদের বাজারের অন্তর্ভুক্ত। যে বাজার পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবার ক্রেতাদের নিয়ে গঠিত হয় তাকে পুনঃবিক্রেতার বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারে সদস্যরা পণ্য ক্রয় করে। উদ্দীপকের দেখতে পাই মার্কআপ ফুড লিমিটেড বিভিন্ন দেশের নামকরা ব্রান্ডের আপেল কমলা ব্ল্যাকবেরি ইত্যাদি ফলের জুস নিজস্ব বিপনি সমূহের মাধ্যমে বিক্রয় করে।প্রতিষ্ঠানটি আমদানি ব্যয় ও অন্যান্য ব্যয়ের সাথে ১০% মুনাফা যোগ করে পণ্যমূল্য নির্ধারণ করে। এখানে দেখা যাচ্ছে, তারা পণ্যের আমদানি মূল্যের উপর মুনাফা যোগ করে। তাই বলা যায়, এ সকল ফল তারা নিজেরা উৎপাদন করেন না বরং বিভিন্ন দেশ থেকে আমদানি করে এবং নিজস্ব বিপণির মাধ্যমে বিক্রয় করে। অর্থাৎ তারা একটি পক্ষ থেকে ফলগুলো ক্রয় করে এবং তা বিক্রয় করে। সুতরাং পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানটি পুনঃ বিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মার্ক-আপ ফুড লি. কোন ধরনের ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত? ব…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর