উদ্দীপকে জনাব করিম ঢাকায় আলু সরবরাহ করার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব করিম ঢাকায় আলু সরবরাহ করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেন। উৎপাদনের স্থান হতে ভোক্তার নিকট পণ্য পৌঁছে দিয়ে নতুন উপযোগ সৃষ্টি করাকে স্থানগত উপযোগ বলে। উৎপাদকের কাজ হল পণ্য উৎপাদন করা কিন্তু ক্রেতারা উৎপাদনের স্থানে বসবাস করে না। তারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে বসবাস করে। তাদের নিকট পণ্য পৌঁছানোর জরুরী। আর এই পণ্য পরিবহনের কাজটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের দেখতে পাই, বগুড়ার জনাব করিম একজন আলুচাষি। আলুর পচনশীলতার কথা চিন্তা করে তিনি দ্রুত আলু বিক্রি করেন। এতে তিনি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই তিনি ঢাকায় আলু সরবরাহের ব্যবসা আরম্ভ করেন। এখানে দেখা যাচ্ছে, আলুর ন্যায্য মূল্য না পাওয়ার তিনি বগুড়ার আলু ঢাকায় সরবরাহ করেন। উক্ত কাজের মাধ্যমে একই স্থানের পণ্য অন্যস্থানে স্থানান্তর হচ্ছে যা পণ্যের স্থানগত বাধা দূর করে স্থানগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব করিম ঢাকায় আলু সরবরাহ করার মাধ্যমে কোন ধরনের উপযোগ স…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর