উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানটি সুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জের উপর যে বাট্টা দেয় তা হল মৌসুমী বাট্টা এবং এটি যথার্থ। ভৌগোলিক চাহিদা ও ব্যয় বাজার বিভাজনের প্রয়োজনীয়তা ক্রয়ের সময় অর্ডারের সংখ্যা সরবরাহের ব্যাপ্তি ও নিশ্চয়তা সেবার চুক্তি এবং অন্যান্য উপাদানের ভিত্তিতে মূল্য কাঠামোয় পরিবর্তন করতে হয় যা মূল্য সমন্বয় কৌশল হিসেবে গণ্য। উদ্দীপকে দেখতে পাই রিডেন ফেব্রিক্স গ্রীষ্মকালে স্যুটের কাপড়ের ক্ষেত্রে ২৫% এবং মেকিং চার্জের উপর ৩৫% ছাড় দেয় ফলে গ্রীষ্মকালেও স্যুটের চাহিদা বিদ্যমান থাকে। মৌসুম ছাড়া অন্য সময় পণ্য ক্রয়কারী ক্রেতাদের যে বাট্টা দেয়া হয় তাকে মৌসুমী বাট্টা বলে। যেমন শীতের মৌসুমে বৈদ্যুতিক পাখার একক মূল্য ৫০ থেকে ১০০ টাকা কম ধার্য করা হয়। মৌসুম ছাড়া অন্য সময় পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম ধার্য করা হয় যাতে ক্রেতারা ওই সময়ে পণ্যটি ক্রয় করতে আগ্রহী হয়। এর ফলে সারা বছর পণ্যের উৎপাদন অব্যাহত থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটি স্যুটের কাপড় বিক্রয় ও মেকিং চার্জ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর