উদ্দীপকে কোমল পানীয় বিক্রয় বৃদ্ধির জন্য তথ্য প্রচারে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কোমল পানীয় বিক্রয় বৃদ্ধির জন্য তথ্য প্রচারে বিজ্ঞাপনকে বেছে নেয়া হয়েছে। পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতিকই হলো বিজ্ঞাপন। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করাই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। উদ্দীপকে দেখতে পাই রয়েল বেভারেজ একটি কোমল পানীয়ের বিপণনকারী প্রতিষ্ঠান কোম্পানি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা দ্বারা অর্থের বিনিময় টিভিতে তথ্য প্রচার করেন।এতে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে রয়েল বেভারেজ তাদের পণ্যের তথ্য প্রচারে অর্থ ব্যয় করেছি এবং টেলিভিশন মাধ্যমকে ব্যবহার করেছে,যা বিজ্ঞাপন পদ্ধতি নির্দেশ করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে কোমল পানীয় বৃদ্ধির জন্য তথ্য প্রচারে বিজ্ঞাপন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোমল পানীয় বিক্রয় বৃদ্ধির জন্য তথ্য প্রচারে কোন পদ্ধতি ব…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর