টেস্টি ব্র্যান্ডের পণ্যটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: টেস্টি ব্রান্ডের পণ্যটি পণ্যের জীবন চক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফার দ্রুতগতিতে বাড়ে ওই স্তরকে প্রবৃদ্ধি স্তর বলা হয়। এ পর্যায়ে বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। ফলে উৎপাদন বাড়ে এবং একক প্রতি উৎপাদন ব্যয় রাস পায়। এ পর্যায়ে পণ্যের মান বৃদ্ধি ও পণ্য উৎপাদনে নতুন বাজারে প্রবেশের কৌশল হাতে নেয়। উদ্দীপকের দেখতে পাই তানহা লিমিটেড একটি ফুড বিপণনকারী প্রতিষ্ঠান তাদের টেস্টি ব্র্যান্ডের একটি চকলেট পণ্য রয়েছে যেটি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় কোম্পানি পণ্যের বন্টন প্রণালী সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির টেস্টি ব্র্যন্ডের চকলেট ব্যাপক জনপ্রিয়তা পায়। আবার প্রতিষ্ঠানটি তাদের বন্টন প্রণালী সম্প্রসারণের কথা চিন্তা করছে। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝা যায়, পণ্য টি জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে রয়েছে। কেননা প্রভৃতি স্তরে পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকি এবং বন্টন কাজের সাথে নতুন নতুন মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহারের প্রয়োজন হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
টেস্টি ব্র্যান্ডের পণ্যটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে?…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর