চার্মিং ব্র্যান্ডের পণ্যটির পণ্যের জীবনচক্রের বর্তমান স্তর উল্লেখপূর্বক ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: চার্মিং ব্রান্ডের পণ্যটি পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে। পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকলে পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং একপর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতায় স্তর বলে। পূর্ণতায় স্তরে এসে বিক্রয় বাড়লেও বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগী সংখ্যা বাড়ে। বিপণন প্রসার সংক্রান্ত ব্যয়ও এই স্তরে বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখতে পাই তানহা ফুড লিমিটেড একটি ফুড বিপণনকারী প্রতিষ্ঠান সেখানে চার্মিং ব্র্যান্ডের একটি চকলেট পণ্য রয়েছে যেটি দীর্ঘদিন ধরে ক্রেতাদের কাছে সুপরিচিত ও জনপ্রিয় পণ্য হওয়া সত্বেও বর্তমানে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত।এ পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে সবচেয়ে বেশি দীর্ঘায়িত হয়। এই স্তরে প্রতিযোগিতার তীব্র আক্রমণ মোকাবিলা করতে হয়। এ সকল বৈশিষ্ট্য উদ্দীপকে চার্মিং ব্র্যান্ডের মধ্যেও বিদ্যমান। যার ফলে বুঝা যায় যে পণ্যটি পূর্ণতা স্তরে রয়েছে। এমতাবস্থায় প্রতিযোগিতা মোকাবেলায় প্রতিষ্ঠানকে কিছু কৌশল ব্যবহার করতে হয়। বিপণকারীর বাজার পরিমার্জন, পন্যের গুনাগুন, বৈশিষ্ট্য স্টাইল প্রকৃতি উন্নয়ন করে। এছাড়া বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন ও মূল্য হ্রাসসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কেউ তাদের চার্মিং ব্র্যান্ডের পণ্যের জন্য এ সকল কৌশল অবলম্বন করা দরকার বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
চার্মিং ব্র্যান্ডের পণ্যটির পণ্যের জীবনচক্রের বর্তমান স্তর উল্লেখপূ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর