উদ্দীপকে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ পদ্ধতিটি হলো দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি হল এমন একটি মূল্য নির্ধারণ পদ্ধতি যে পদ্ধতিতে ক্রেতা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানি পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা কিরূপ তার ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। উদ্দীপকে দেখতে পাই মিস্টার খালেক আবির জুটমিলের ব্যবস্থাপক তিনি তার প্রতিষ্ঠানের সম্প্রতি কিছু পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদেরকে যন্ত্রপাতি পরিদর্শন সাপেক্ষে যে মূল্যে ক্রয় করতে ইচ্ছুক তা লিখিতভাবে জমা দানের আহ্বান জানায়। দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোন কাজ সম্পন্ন করতে কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা উক্ত কাজ সম্পন্ন করতে কত মূল্য দিতে পারে এ দুটি বিষয়ের উপর ভিত্তি করে কোম্পানি পণ্যমূল্য নির্ধারণ করে। নিলাম ডাকের মাধ্যমে কাজ নেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়।উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও তাদের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের জন্য উক্ত পদ্ধতি অবলম্বন করে। তাদের পণ্যটি পুরাতন হওয়ায় এর উৎপাদন ব্যয় নির্ধারণ বা ব্যবহৃত অপচয় মূল্য নির্ধারণ করে মূল্য নির্ধারণ একটা কষ্টসাধ্য বিষয় ছিল। তাই দরপত্র ভিত্তিতে মূল্য নির্ধারণটি প্রতিষ্ঠানের জন্য যৌক্তিক ছিল বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মূল্য নি…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর