“শিল্প পণ্যের চাহিদা অনমনীয়”- ব্যাখ্যা কর।
উত্তর: যেসকল পণ্য সরাসরি চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত না হয়ে নতুন উপযোগ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। যেমনঃ- কাঁচামাল, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি। শিল্প পণ্যের ক্রেতারা মূলত উৎপাদনকারী ফলে তাদের সংখ্যা সবসময় কম হয়। এ ধরনের পণ্য পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। শিল্পপণ্য হলো শিল্পে ব্যবহারযোগ্য পণ্য যা উৎপাদনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। শিল্প পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের চাহিদার ওপর নির্ভরশীল। ভোগ্য পণ্যের চাহিদা বাড়লে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। যেমনঃ- কাপড়ের চাহিদা বৃদ্ধি পেলে কাপড় তৈরির জন্য সুতার চাহিদাও বৃদ্ধি পাবে। তাই বলা যায় শিল্পপণ্যের চাহিদা অনমনীয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“শিল্প পণ্যের চাহিদা অনমনীয়”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর