'রাজন ব্রাদার্স' এর আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে অনুসৃত কৌশল উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: রাজন ব্রাদার্সের আসবাবপত্রের বিক্রয় বৃদ্ধিতে ব্যবহৃত বাজার গবেষণা কৌশলটি খুবই গুরুত্বপূর্ণ। বাজারে পণ্যের চাহিদা কেমন হবে গ্রাহকরা পণ্যটিকে কিভাবে দেখে ইত্যাদি পূর্ব থেকেই নিরূপণ করাকে বাজার গবেষণা বলে। এরূপ গবেষণা উৎপাদনের পূর্বে উৎপাদনকারী কে করতে হয়। এরূপ কাজের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি ঠিক করা যায় তবে এরূপ গবেষণার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ তথ্য। উদ্দীপকে রাজন ব্রাদার্স একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রস্তুত ও বিপণন করে। বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও এর মুনাফা কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি নতুন কৌশল ব্যবহার করে গবেষণামূলক কাজে এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও মুনাফার পরিমাণ দিন দিন কমতে থাকে এমতাবস্থায় প্রতিষ্ঠানটি বাজার গবেষণা করে এবং বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এমন সিদ্ধান্তে আশা করা যায় প্রতিষ্ঠানটির বিক্রয় পাশাপাশি মুনাফার পরিমাণ ও বৃদ্ধি পাবে কেননা গবেষণার কাজের দ্বারা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সার্থক হয় এবং মুনাফার পরিমাণ অনেকাংশে নিশ্চিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রাজন ব্রাদার্স' এর আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে অনুসৃত কৌশল উল্লেখ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর