'আকাশ ফুডস' কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের আকাশ ফুডস ভোক্তামুখী বিক্রয় প্রসার পথ অবলম্বন করেছে। উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী সহযোগিতা মোকাবেলা করার জন্য এরূপ প্রসার মূলক পন্থা ব্যবহার করা হয়। বিক্রয় প্রসার এর কিছু ধরন হলো – সৌজন্য পণ্য প্রদান, নমুনা বিতরণ, অর্থ ফেরত পদ্ধতি এবং মেয়াদী গ্যারান্টি প্রদান। উদ্দীপকে লক্ষ্য করলে দেখতে পাই যে আকাশ ফুড সারা বাংলাদেশে টিফিন কেক ও পাউরুটি বিপণন করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকার পাইকারদের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকে। তাছাড়া পাইকারদের বিক্রয় টার্গেট পূরণের জন্য আকর্ষণীয় উপহারের অফার দিয়ে থাকে। উক্ত অফার বিক্রয় প্রসার এর উপহার কৌশল এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার কে তাদের বিনামূল্যে পন্য প্রদান করছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'আকাশ ফুডস' কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর