প্রসার কৌশল উল্লেখপূর্বক 'আকাশ ফুডস' এর সফলতার মূল কারণ যুক্তিসহ মূল্যায়ন কর।
উত্তর: প্রসার কৌশল নমুনা পণ্য প্রদান এবং সৌজন্য পণ্য প্রদান আকাশ ফুডস এর সফলতার মূল কারণ। যদি কোন প্রতিষ্ঠান নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে উপস্থাপন করতে চায় তাহলে উক্ত প্রতিষ্ঠান নতুন ব্রান্ডের পণ্যের সাথে সম্পর্কিত কোন পছন্দসই পণ্য বিনামূল্যে ক্রেতাদেরকে প্রদান করতে পারে। এতে নতুন পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয়। যেমনঃ-নতুন শেভিং রেজর এর বিক্রয় বৃদ্ধির জন্য রেজর মেশিনের সাথে বিনামূল্যে ব্লেড প্রদানের ব্যবস্থা করা যায়। অপরদিকে নতুন পণ্য বিক্রয় প্রসার এর আরেকটি অন্যতম পন্থা হলো বিনামূল্যে নমুনা পণ্য বিতরণ ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা বিতরণ পদ্ধতি বলে। যদি উৎপাদক নিশ্চিত থাকে যে ক্রেতারা পণ্য গ্রহণ করবে পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তাহলেই নমুনা বিতরণ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই বিক্রয় কালে আকাশ ফুডস প্রতিষ্ঠানটি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নমুনা পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে প্রদান করে। এতে অল্প সময়ের মধ্যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়। নমুনা পণ্য বিতরণের মাধ্যমে ভোক্তাদেরকে নতুন পণ্য স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে যাচাই করার সুযোগ দেওয়া হয়। এতে পন্যটি যদি ভালো হয় তবে গ্রহণযোগ্যতা গ্রাহকদের নিকট বৃদ্ধি পায়। ফলে গ্রাহকরা এ সকল পণ্য সব সময় ক্রয় করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রচার কৌশল হিসেবে নমুনা পণ্য বিতরণ করে থাকে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পায় এবং সফলতার মুখ দেখে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রসার কৌশল উল্লেখপূর্বক 'আকাশ ফুডস' এর সফলতার মূল কারণ যুক্তিসহ মূ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর