উদ্দীপকে জনাব রফিকের মূল্য নির্ধারণের কৌশলটি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রফিক এর মূল্য নির্ধারণের কৌশলটি হলো প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হলো এমন একটি মূল্য নির্ধারণ পদ্ধতি যে পদ্ধতিতে বাজারে টিকে থাকার জন্য অথবা অধিক বিক্রয় করে অধিক মুনাফা অর্জনের প্রত্যাশায় প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে পণ্য মূল্য নির্ধারণ করা হয়। জনপ্রিয় দুটি পদ্ধতি মেনে চলা হয় যাদের একটি হচ্ছে চলমান হারে মূল্য নির্ধারণ এবং দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। চলমান হারে মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের উৎপাদন বা বিপণন খরচকে বিবেচনা করা হয় না। এ পদ্ধতিতে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্য মূল্য নির্ধারণ করা হয় বলে ক্রেতাদের কাছে এ পদ্ধতিটি অধিক যুক্তিযুক্ত বলে গণ্য হয়। পক্ষান্তরে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোন কাজ সম্পাদন করতে কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা উক্ত কাজ সম্পন্ন করতে কত মূল্য দিতে পারে এ দুটি বিষয়ের উপর ভিত্তি করে কোম্পানি মূল্য নির্ধারণ করে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনাব রফিকের চট্টগ্রামে একটি আনারস জুস কারখানা রয়েছে। যে প্রতিষ্ঠানটিতে আনারস দিয়ে উৎকৃষ্ট মানের জুস তৈরি করা হয়। জুসের মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানটি এমন এক কৌশল ব্যবহার করে যাতে প্রতিনিয়ত নগদ টাকা প্রতিষ্ঠানের কাছে আসতে পারে। তাই বলা যায় জনাব রফিক প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি প্রয়োগ করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিকের মূল্য নির্ধারণের কৌশলটি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর